ECG এবং EDA-র সুবিধা সহ লঞ্চ হয়ে গেল Fitbit Charge 5, রয়েছে দুর্দান্ত স্পেসিফিকেশন্স ও ফিচার্স

গুগলের ওয়েরেবেল ব্যান্ড ফিটবিট (Fitbit) বেশ জনপ্রিয় আমাদের দেশে। আজই ফিটবিট লঞ্চ করে দিলো এখনো পর্যন্ত তাদের সব থেকে এডভান্স লেভেলের ফিটনেস ট্র্যাকার। এর নাম Fitbit Charge 5। দুর্দান্ত সমস্ত স্পিসিফিকেশনস রয়েছে এই ফিটনেস ট্র্যাকারের মধ্যে। রয়েছে ECG এবং EDA-র সুবিধাও। জেনে নেওয়া যাক এই প্রোডাক্টের দাম ও স্পেসিফিকেশন্স সম্পর্কে বিস্তারিত ভাবে।

Fitbit Charge 5-এর স্পেসিফিকেশন্স 

Fitbit Charge 5-এর মধ্যে থাকছে অলওয়েজ অন ডিসপ্লে। থাকছে বিল্ট ইন জিপিএস (GPS)-এর সুবিধা। একবার ফুল চার্জ দিয়ে সাতদিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে এই ফিটনেস ব্যান্ড থেকে। সাথে থাকছে 20টির বেশি এক্সারসাইজ মোডস। এবং তার সাথে স্মার্ট ট্র্যাক ফাংশনালিটি। 

এর মধ্যে পেয়ে যাবেন ইসিজি-র সুবিধা। পাওয়া যাবে স্কিন টেম্পারেচার ট্রাকিং ফিচারও। যেটা এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ ফিচার একটি। থাকছে SPO2 মনিটরিংয়ের সুবিধাও। 24X7 হার্টবিট মনিটরিংয়ের সুবিধা থাকছেই। 

জেনেনিন : আজ রয়েছে Xiaomi Smarter Living Event 2022, এক গুচ্ছ নতুন প্রোডাক্ট লঞ্চ করা হবে! কি কি প্রোডাক্ট আসছে জেনে নিন লঞ্চের আগেই

প্রত্যেকদিন এই ফিটনেস ট্র্যাকার আপনাকে দিয়ে দেবে ডেইলি রেডিনেস স্কোর। যেটা আপনার শরীরের বিভিন্ন প্যারামিটার এনালাইসিস করে বার করে নিয়ে আসবে ফিটবিট। এই সমস্ত দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে হাজির হয়েছে Fitbit Charge 5। থাকবে ফিটবিট প্রিমিয়াম মেম্বারদের জন্য এক্সট্রা বেনিফিটও। 

এই প্রোডাক্ট লঞ্চের সাথেই Will Smith কে তাদের ব্র্যান্ড আম্বাসাডর ঘোষণা করেছে Fitbit। যার সাথে মিলে তারা শীঘ্রই এক্সক্লুসিভ কন্টেন্ট নিয়ে আসতে চলেছে Fitbit Premium মেম্বারদের জন্য। আসবে YouTube Originals সিরিজও। তার নাম হবে, Best Shape of My Life। 

Fitbit Charge 5-এর দাম 

Fitbit Charge 5-এর দাম 179.95 ইউএস ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় 14,000 টাকার কাছাকাছি। চারটি কালার ভেরিয়েন্টে উপস্থিত থাকবে এটি। এছাড়াও বিভিন্ন কালারের স্ট্র্যাপও পাওয়া যাবে। এই স্মার্টব্যান্ডের সাথে পাওয়া যাবে ছয় মাসের Fitbit Premium মেম্বারশিপ সম্পুর্ন বিনামূল্যে। 

তবে আমাদের দেশে এর দাম কত ও কবে থেকে এভেলেবেল হবে, সেই সম্পর্কিত বিস্তারিত কিছু জানানো হয়নি এখনও। তবে খুব বেশি দেরি হবে না এই প্রোডাক্ট আমাদের দেশে সেল শুরু হতে। কেমন লাগলো Fitbit Charge 5-এর ফিচারস ও স্পেসিফিকেশনস আপনার, অবশ্যই জানাতে ভুলবেন না।