সদ্য লঞ্চ হওয়া Fire-Boltt Invincible Smartwatch-এ রয়েছে মাথা খারাপ করা স্পেসিফিকেশন্স, ভালো লাগবে আপনার, আজ রয়েছে প্রথম সেল

আমরা সকলেই জানি Fire-Boltt, একটি স্বদেশী ব্র্যান্ড যা স্মার্টওয়াচ এবং অডিও প্রোডাক্টস গুলির জন্য বেশ জনপ্রিয়। সম্প্রতি এবার সংস্থা ভারতের বাজারে লঞ্চ করে দিল Fire-Boltt Invincible Smartwatch। চলুন এক নজরে জেনে নেওয়া যাক স্পেসিফিকেশন্স এবং দাম কেমন রাখা হয়েছে।

Fire-Boltt Invincible Smartwatch স্পেসিফিকেশন্স

এর মধ্যে আপনি পেয়ে যাবেন 454 x 454 Pixel রেজুলিউশন যুক্ত 1.39-Inch AMOLED Display। একই সঙ্গে নেভিগেশনের জন্য রয়েছে দুটি বোতাম। এছাড়াও রয়েছে Microphone & Speaker যার মাধ্যমে আপনি খুব সহজেই Bluetooth Calling ফিচারস সুন্দর ভাবে উপভোগ করতে পারবেন। 

200 টিরও বেশি Contacts আপনি এর মধ্যে সেভ করে তো রাখতে পারবেনই। এরই পাশাপাশি এর মধ্যে আপনি পাবেন 8GB ইন্টারনাল স্টোরেজ। যার মধ্যে আপনি প্রায় 1,5000 গান স্টোর করে রাখতে পারবেন। এছাড়াও এর সাথে আপনি যেকোনো TWS সংযোগ করে মিউজিক উপভোগ করতে পারবেন। একই সাথে থাকছে IP67 Dust & Water প্রোটেকশনের সুবিধা।

এখানেই শেষ নয় থাকছে 100 টি Sports Modes, Heart Rate Monitor, SpO2 Monitor, Sleep Tracking, Meditative Breathing, Blood Pressure Monitor Step Counter মতো প্রভৃতি ফিচারস। জানা গেছে GPS সুবিধা এর মধ্যে আপনি পাবেন না। এটিতে ব্যবহৃত ব্যাটারি একটি মাত্র চার্জে 7 দিনের ব্যাটারি লাইফ প্রদান করে।  

জেনেনিন : শুরু হয়ে গেছে Diwali With Mi সেল, এই সকল স্মার্টফোন ও প্রোডাক্টে পেয়ে যাবেন হিউজ ডিসকাউন্ট, এখনই জেনেনিন বিস্তারিত

আরও রয়েছে Music Control, Weather Updates, Stopwatch, Flashlight, Alarm, Calculator মতো অসাধারণ সুবিধা। একই সাথে আপনি আপনার স্মার্টফোনের যাবতীয় নোটিফিকেশন এটির মাধ্যমে দেখতে পাবেন। 

দাম কত রাখা হয়েছে?

ভারতের বাজারে স্মার্টওয়াচটির বিভিন্ন Strap কালার ভেরিয়েন্ট উপলব্ধ রয়েছে। যার মধ্যে থাকছে Black, Blue এবং Brown কালার অপশন। একই সঙ্গে লেদার স্ট্র্যাপ ভেরিয়েন্টের সাথে, কোম্পানি বিনামূল্যে একটি অতিরিক্ত সিলিকন স্ট্র্যাপ গ্রাহকদের অফার করছে। প্রোডাক্টটির দাম রাখা হয়েছে ভারতীয় মুদ্রায় 6,499 টাকা।

কিভাবে কিনবেন এই প্রোডাক্ট?

আজই অর্থাৎ 28 শে অক্টোবর ঠিক দুপুর 12 টার পর থেকে Amazon প্ল্যাটফর্মে উপলব্ধ হবে। গ্রাহকরা তারপরই অনলাইন সাইট থেকে এটি কিনে নিতে পারবেন। 

কেমন লাগলো আপনার এই নতুন স্মার্টওয়াচ? তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।