Facebook-এর নাম পরিবর্তন করে করা হল Meta! জানুন আসলে কি হবে এবার

মাত্র কয়েকদিন আগেই আমরা জানিয়েছিলাম দ্য ভার্জ (The Verge)-এর থেকে পাওয়া এক তথ্য। যেখানে সকলকে হতবাক করে দিয়ে জানা যাচ্ছিল ফেসবুক (Facebook) তাদের নাম পরিবর্তন করতে চলেছে। খবরটিকে তখন তারা গুজব বলে উড়িয়ে দিলেও এবার সেই গুজবেই সীলমোহর পড়ে গেল ফেসবুকের তরফ থেকেই। ফেসবুকের নতুন নামকরণ করা হয়েছে এবং তার নতুন নাম হল মেটা (Meta)।  

Facebook-এর নাম পরিবর্তন করে করা হল Meta 

ফেসবুক তাদের রিব্র্যান্ডিং প্রক্রিয়া বেশ কিছুদিন আগে থেকেই চালিয়ে যাচ্ছিল। আর এটা করার মুখ্য উদ্দেশ্য একটাই। শুধুমাত্র যে তারা সোশ্যাল মিডিয়া কোম্পানি নয়, সোশ্যাল মিডিয়ার সাথে টেকনোলজির অন্যান্য জগতেও তারা একের পর এক অসাধ্যসাধন করে যাচ্ছে। এগুলোই সকলের সামনে তুলে ধরা নতুন ব্র্যান্ড আকারে নিজেদেরকে প্রতিষ্ঠা করে। 

আর সেজন্যই বরাবর শোনা যাচ্ছিল মেটাভার্সের কথা। আর সেই তথ্য কেই সত্যি করে দিয়ে আজকে ফেসবুকের অ্যানুয়াল ডেভলপারস কনফারেন্সে জানানো হল ফেসবুকের পেরেন্ট কোম্পানির এই নাম রাখার কথা।  

আসলে কি হবে এবার?

যদিও প্রকৃতপক্ষে ফেসবুকের নাম পরিবর্তন হয়ে যাচ্ছে না। এক নতুন হোল্ডিং কোম্পানির অধীনে ফেসবুককে আনা হচ্ছে। Facebook-এর সাথে এই মেটা নামক প্যারেন্ট কোম্পানির মধ্যেই থাকবে ফেসবুকের অধীনে থাকা অন্যান্য অ্যাপ্লিকেশন গুলোও। অর্থাৎ তারই মধ্যে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ সমস্তকিছুই থাকছে। আর জুকার্বাগের সাধের Oculus VR কোম্পানিও এর মধ্যে থেকে বাদ যাচ্ছে না। আর সমস্ত কিছু মিলিয়েই ভবিষ্যতের ভার্চুয়াল জগৎ তৈরি করার দীর্ঘ প্লান রয়েছে তাদের।

জেনেনিন : IRCTC-র সাথে এবার পার্টনারশিপ করছে TrueCaller, রেলযাত্রীদের জন্য সুখবর

যদিও একটি বিষয় জানিয়ে রাখা ভাল, এই ধরনের রিব্র্যান্ডিং ফেসবুকই নতুন করছে না। এর আগেও আমরা দেখেছিলাম গুগল 2015 সালে অ্যালফাবেট নামক প্যারেন্ট কোম্পানি কে নিয়ে এসেছিল। ইতিমধ্যে meta.com এই ওয়েবসাইটের মধ্যে যদি আপনি যান তাহলে ফেসবুকের ওয়েলকাম পেজে রিডাইরেক্ট করে দিচ্ছে সেটা। তবে এই নতুন পরিবর্তনের সম্পূর্ণভাবে প্রয়োগ শুরু হবে 2022 সালের প্রথম দিক থেকেই। এমনটাই জানা যাচ্ছে ফেসবুকের পক্ষ থেকে। 

এই নতুন ব্রান্ডিং সকলের সামনে নিয়ে আসতে ইতিমধ্যেই কোমর বেঁধে তৈরি ফেসবুক। আর সেজন্যই কম্পানি তাদের গ্লোবাল হেডকোয়ার্টার মেনলো পার্কে সেই বিখ্যাত থাম্বস আপ (লাইক আইকন) লোগো পরিবর্তন করে নতুন Meta-র নতুন লোগো “নীল m” নিয়ে চলে এসেছে। এই নতুন নাম ও লোগো আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন। 

গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।