যোগাযোগ স্থাপন করার জন্য ফেসবুকের মেসেঞ্জার (Facebook Messenger) অ্যাপ্লিকেশন এক অত্যন্ত জনপ্রিয় মেসেজিং প্লাটফর্ম আমাদের সকলের কাছেই। এবার ফেসবুক মেসেঞ্জার আরও সিকিউর হতে চলেছে। অতি সম্প্রতি এমনই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসা হচ্ছে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনে।
এতদিন পর্যন্ত মেসেঞ্জারে শুধুমাত্র ওয়ান-অন-ওয়ান চ্যাট (One-on-One Chat)-ই এন্ড-টু-এন্ড এনক্রিপটেড (End-to-End Encrypted) থাকতো। আর এবার নতুন আপডেটে ম্যাসেঞ্জারের মাধ্যমে করা ভয়েস কল ( Voice Call) এবং ভিডিও কল (Video Call)-ও এন্ড-টু-এন্ড এনক্রিপশন এর আওতায় নিয়ে আসা হচ্ছে। এর ফলে এবার এই ম্যাসেঞ্জার ব্যবহার করেও যদি আপনি ভয়েস কল অথবা ভিডিও কল করেন তাহলে চিন্তিত হওয়ার কারণ নেই আপনার।
প্রসঙ্গত উল্লেখ্য, 2016 সালে ফেসবুক এই one-on-one চ্যাট এর ক্ষেত্রে end-to-end এনক্রিপশন নিয়ে এসেছিল। যেটা সেই সময়ে সাদরে গ্রহণ করেছিল সকল ফেসবুক ইউজাররাই। পরবর্তীকালে এই নতুন আপডেট নিঃসন্দেহে সকলেই সাদরে গ্রহণ করে নেবে এমনটাই মনে করা হচ্ছে। এই নতুন আপডেট রোল আউট করে দেওয়া হলে ফেসবুক মেসেঞ্জার এর মাধ্যমে ভয়েস কল আর ভিডিও কল করলে সেই ভয়েস কল এবং ভিডিও কল শুধুমাত্র সেন্ডার এবং রিসিভার এর মধ্যেই থাকবে।
জেনেনিন : মাত্র 98 টাকায় Reliance Jio নিয়ে এল নতুন Prepaid Plan, পাওয়া যাবে দারুন বেনিফিট
এমনকি ফেসবুক নিজেও এই চ্যাট একসেস করে রাখার কোনো রকম ক্ষমতা পাবে না। তবে একটা কথা জানিয়ে রাখা ভাল এখনই গ্রূপ ভয়েস কল আর ভিডিও কল এর ক্ষেত্রে এই ফিচার রোল আউট করা হবে না। খুব শীঘ্রই সেই ফিচারও টেস্টিং শুরু করে দেবে ফেসবুক। তারপর সেটাকে roll-out করে দেওয়া হবে।
শুধুমাত্র এখানেই শেষ নয়। ফেসবুক মেসেঞ্জারে এই এন্ড টু এন্ড এনক্রিপশন ফিচারটিকে প্রয়োজন পড়লে বন্ধ করেও দেওয়া যাবে। অর্থাৎ আপনার প্রয়োজন মত আমি আপনি এটাকে অন করতে পারবেন বা অফ করে রাখতে পারবেন।

