সমস্যা যেন কিছুতেই সঙ্গ ছাড়ছে না। এই নিয়ে সপ্তাহে দ্বিতীয়বার Facebook এবং Instagram মতো জনপ্রিয় প্ল্যাটফর্মে সার্ভার ডাউন হয়ে গেল। মাত্র কিছুদিন আগেই Facebook, Messenger, Instagram, WhatsApp অ্যাপ্লিকেশন গুলি 6 ঘণ্টারও বেশি সময় পুরোপুরি ভাবে বন্ধ ছিলো। সম্প্রতি গত রাতেও কিছু সময়ের জন্য বন্ধ হয়ে গিয়েছিল Facebook এবং Instagram।
গত রাতেও Facebook এবং Instagram ডাউন ছিল বেশ কিছুক্ষণ
আউটেজ ট্র্যাকার DownDetector-এর তথ্য অনুযায়ী গতকাল প্রায় রাত 11:50 থেকে 2:20 পর্যন্ত অর্থাৎ দীর্ঘ 2 ঘণ্টারও বেশি সময় Instagram ব্যবহারকারীরা কোনভাবেই এই প্ল্যাটফর্মটিকে অ্যাক্সেস করতে পারছিলেন না। বারংবার অ্যাপ্লিকেশনটি রিফ্রেশ করলেও কোনরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একই সাথে বেশ কিছু গ্রাহক Chat বা Picture আপলোড করার ক্ষেত্রেও সমস্যার সম্মুখীন হন বলে জানা গেছে।
জেনেনিন : 1,899 টাকার Wipro Smart Bulb কিনেনিন মাত্র 99 টাকায়, এই পদ্ধতি ফলো করে, মিস করবেন না
এই সমস্যার জন্যই সারা বিশ্বজুড়ে ব্যবহারকারীরা #InstagramDown আর #InstaDown এর মতো হ্যাশট্যাগ পোস্ট করতেও শুরু করেছেন। সামাজিক প্ল্যাটফর্মগুলি বন্ধ হয়ে যাওয়ার কয়েক মিনিট পরেই, Facebook সংস্থার তরফ থেকে এই সমস্যার যাবতীয় তথ্য স্বীকার করে নেওয়া হয়। এরই পাশাপাশি জানানো হয় সংস্থা দ্রুত এই বিষয়ে কাজ করে চলেছে। খুব শীঘ্রই সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে এবং ইউজারদের অসুবিধার জন্য তারা দুঃখও প্রকাশ করেন।
একই সপ্তাহে দুই দুইবার এমন সার্ভার ডাউনের ঘটনা ইতিহাসে প্রথমবার। ঠিক কি কারনে এমন সমস্যার সৃষ্টি হয়েছিল তার সঠিক উত্তর Social Media Giant এখনও প্রকাশ করেনি। তবে চলতি মাসে এই ধরণের ঘটনা প্রবাহ আমাদের উদ্বেগ বাড়িয়েছে। ফেসবুকের পরেই দেশের অন্যতম জনপ্রিয় টেলিকম রিলায়েন্স জিও সাময়িক ভাবে সমস্যার সম্মুখীন হয়েছিল।
যার ক্ষতিপূরণ স্বরূপ জিও ইউজারদের জন্য বিনামূল্যে আনলিমিটেড ডেটাও তারা নিয়ে এসেছিল। তবে ফেসবুকের একের পর এমন ঘটনা হতবাক করছে অনেককেই। আপনিও কি এই সমস্যার সম্মুখীন হয়েছিলেন? প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।

