মাত্র 1,999 টাকায় 10mm Dynamic Drivers সহ লঞ্চ হয়ে গেল Dizo Buds Z, জেনেনিন স্পেসিফিকেশন্স

আমরা জানি Realme সাব-ব্র্যান্ড Dizo সংস্থা Dizo Watch 2 এবং Watch Pro আমাদের দেশে লঞ্চ করেছে। সম্প্রতি আরও এক অসাধারন প্রোডাক্ট আমাদের দেশে লঞ্চ করে দিল তারা। অবশেষে আজই ভারতের বাজারে লঞ্চ হয়ে গেল তাদের নির্মিত Dizo Buds Z। এই অসাধারণ TWS Earbuds এর স্পেসিফিকেশন এবং দাম ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে। চলুন এক নজরে জেনে নেওয়া যাক বিস্তারিত ভাবে সমস্ত কিছু। 

DIZO Buds Z স্পেসিফিকেশন্স কেমন রয়েছে?

DIZO Buds Z এর মধ্যে আপনি পেয়ে যাবেন Bluetooth 5.0 কানেক্টিভিটি সুবিধা। একই সাথে রয়েছে 10mm Dynamic Driver। এছাড়াও পাবেন Dedicated Gaming Mode। ভারতে স্মার্টফোন গেমিং ইউজারদের আকৃষ্ট করার জন্যই এই প্রোডাক্ট নিয়ে এসেছে সংস্থা। আরও থাকছে 88ms Low Latency ফিচারস। 

এছাড়াও এর মধ্যে পাবেন Environmental Noise Cancellation সুবিধা। যা ভয়েস কলের সময় আশেপাশে উৎপন্ন শব্দকে কমাতে সহায়তা করবে। এর ওজন মাত্র 7.7 গ্রাম। অর্থাৎ এটি ব্যবহার করতে আপনার কোনো রকমের অসুবিধা হবে না। একই সাথে পেয়ে যাবেন Customize Touch Control।

এরই পাশাপাশি থাকছে IPX4 সার্টিফিকেশন। অর্থাৎ সামান্য জলের ফোঁটাতে এটির কোনরকম ক্ষতি হবে না। একটি মাত্র চার্জে আপনি 4.5 ঘন্টা পর্যন্ত মিউজিক উপভোগের সুবিধা পেয়ে যাবেন। একই সাথে চার্জিং কেসের সাথে থাকছে 16 ঘন্টা অবধি মিউজিক উপভোগের সুবিধা। সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে মাত্র 10 মিনিট চার্জ দিয়ে আপনি 1.5 ঘন্টা মিউজিক শুনতে পারবেন। 

জেনেনিন : ভারতেও নিয়ে আসা হচ্ছে Realme GT Neo 2 5G স্মার্টফোনটি, কবে লঞ্চ ডেট? জেনেনিন স্পেসিফিকেশন্স ও দাম

দাম কত রাখা হয়েছে?

ভারতের বাজারে এর দাম রাখা হয়েছে 1,999 টাকা। তবে 7 ই অক্টোবর থেকে ফ্লিপকার্ট-এ Big Billion Days Sale চলাকালীন গ্রাহকরা এই DIZO Buds Z কিনে নিতে পারবেন মাত্র 1,299 টাকায়। এমন অসাধারন প্রোডাক্ট মিস করবেন না। আমাদের দেশে এটি তিনটে কালার ভেরিয়েন্টে উপলব্ধ রয়েছে যার মধ্যে থাকছে Onyx, Leaf এবং Pearl কালার।