এতো কম সময়ে iPhone 13 হ্যাক! এক চাইনিজ হ্যাকারের এই কান্ড লজ্জায় ফেলে দিয়েছে Apple-কে

আইফোন (iPhone)-এর জনপ্রিয়তা নিয়ে কোনোরকম প্রশ্নই ওঠে না। এবং সারা পৃথিবী জুড়ে এর সিকিউরিটির জন্য অত্যন্ত জনপ্রিয় অ্যাপেল (Apple)-এর এই স্মার্টফোন। বলা হয় এই স্মার্টফোন অ্যান্ড্রয়েড স্মার্টফোনের তুলনায় অনেকটাই সিকিওর। তারই সাথে হ্যাক করা অসম্ভব। কিন্তু এই অসম্ভবকেই সম্ভব করে দেখালেন চীনের এক ইথিক্যাল হ্যাকার। এমন কান্ড তিনি করে বসেছেন যা Apple-এর পক্ষে রীতিমতো অপমানজনক। মাত্র 15 সেকেন্ডে iPhone 13 হ্যাক করে ফেলেছেন চীনের এই এথিকাল হ্যাকার।

মাত্র 15 সেকেন্ডে iPhone 13 হ্যাক করে ফেলেছেন চীনের একজন এথিকাল হ্যাকার 

চীনের এই এথিকাল হ্যাকার এর কান্ড শুনলে আপনিও হতবাক হয়ে যাবেন। আইফোন, যেটাকে প্রায় আনহাকেবেল বলা হয়, অর্থাৎ হ্যাক করা অসম্ভব বলা হয়। যার সিকিউরিটির প্রতি বিশ্বাস রেখে সারা পৃথিবী জুড়ে বহু মানুষ এই ডিভাইসটি ব্যবহার করতে চান। সেই আইফোনের লেটেস্ট মডেল iPhone 13 কে মাত্র 15 সেকেন্ডে হ্যাক করে ফেলেছেন চীনের এই ইথিক্যাল হ্যাকার। তার এই হ্যাকিং স্কিলে সারা পৃথিবী জুড়ে সকলেই হতবাক। 

হ্যাকিং বিষয়ক Tianfu Cup অরগানাইজ করা হয়েছিল চিনেছে Chengdu-তে। প্রত্যেক বছরের মতো এই বছরও করা হয়েছিল ব্যবস্থা। আর সেই ইভেন্টেই এই অসাধ্য সাধন করেছেন তিনি। সেই ইভেন্টের এক টিম Kunlun Lab এই কাজটি করে দেখিয়েছে। জানা যাচ্ছে আইফোনের সাফারি ব্রাউজারের এক ভালনারেবিলিটি কে ব্যবহার করে এই কাণ্ডটি করতে পেরেছেন Kunlun Lab-এর CEO। তিনি মাত্র 15 সেকেন্ডের মধ্যে সমস্ত দর্শকদের সামনে এই কাজটি করেছেন। 

জেনেনিন : Flipkart-এ চলছে Big Diwali Sale, হিউজ ডিসকাউন্টে কিনে নিতে পারবেন এই সব অসাধারণ স্মার্টফোন গুলি, মিস করবেন না

যদিও তিনি সঠিকভাবে ব্যাখ্যা করেননি ঠিক কোন ভালনারেবিলিটি কে ব্যবহার করে এই কাণ্ডটি করেছেন তিনি। কারণ সেটা ব্যাখ্যা করলে সারা পৃথিবী জুড়ে বিপদ ঘটতে পারত iPhone ব্যবহারকারীদের। তবে এই সবের মধ্যে সব থেকে ভালো খবর, জানা গেছে এই হ্যাকারদের কাছ থেকে ফিডব্যাক নেবে স্বয়ং অ্যাপেল। এই iOS 15.0.2 সফটওয়্যার এর মধ্যে যে সমস্যা গুলো রয়েছে, সেগুলো দ্রুত সমাধান নিয়ে আসবে তারা।

যার ফলে ভবিষ্যতে এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না কোনো অ্যাপেল ইউজারকেই। তাদের এই কাজ আবারও প্রশ্ন তুলে দিল, অনলাইনে সত্যিই সিকিউরিটি বলতে কিছু আছে কি?

এরকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।