মাত্র 2,499 টাকায় দারুন ফিচারের সাথে লঞ্চ হয়ে গেল Boat Vertex Smartwatch, এক নজরে জেনেনিন স্পেসিফিকেশন্স এবং দাম সহ সমস্ত কিছু

ইতিমধ্যেই আমরা Boat সংস্থার বিভিন্ন প্রোডাক্ট উপভোগ করে এসেছি। সম্প্রতি এবার ভারতের বাজারে লঞ্চ হয়ে গেল Boat Vertex Smartwatch। চলুন স্মার্টওয়াচটির স্পেসিফিকেশন্স এবং দামের ব্যাপারে জেনে নেওয়া যাক।

Boat Vertex Smartwatch স্পেসিফিকেশন্স

এর মধ্যে আপনি পেয়ে যাবেন 1.69-Inch Capacitive Square Touchscreen। একই সঙ্গে রয়েছে Health এবং Sleep ট্রাকিং সুবিধা। এছাড়াও থাকছে 24 ঘন্টা Heart Rate, SPO2  মনিটরিং সুবিধা। আরও পাবেন IP67-Water & Dust Resistant-এর সুবিধা। যা সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে ধুলো, ঘাম এবং সামান্য জলের ছিটেফোঁটা কোনরকমের ক্ষতি হবে না। 

এরই পাশাপাশি এর মধ্যে পাবেন 8 টি Active Sports Modes যার মধ্যে রয়েছে – Walking, Running, Cycling, Skipping, Badminton, Basketball এবং Football। এতে ব্যবহৃত ব্যাটারি সিঙ্গেল চার্জে 10 দিনের ব্যাটারি লাইফ প্রদান করে।

জেনেনিন : 120W ফাস্ট চার্জিং সহ দুর্দান্ত স্পেসিফিকেশন্স এর সাথে লঞ্চ হয়ে গেল Redmi Note 11, Redmi Note 11 Pro এবং Redmi Note 11 Pro + স্মার্টফোন, এক নজরে জেনেনিন স্পেসিফিকেশন্স এবং সম্ভাব্য দাম

এটি Boat Crest App এর ম্যাধমে কানেক্ট করে Calories Burnt, Steps Count এবং Distances সহ  অসাধারণ ফিচারস মনিটর করতে পারবেন। স্মার্টওয়াচটির ম্যাধমে ব্যবহারকারীরা নিজস্ব Fitness Journey তাদের বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করতেও পারবেন। এমন সুবিধাও রয়েছে স্মার্টওয়াচটিতে।

দাম কত রাখা হয়েছে?

স্মার্টওয়াচটি Deep Blue, Active Black, Raging Red এবং Cool Grey এই চারটি কালার অপশনে উপলব্ধ রয়েছে। ভারতের বাজারে ডিভাইসটির দাম রাখা হয়েছে মাত্র 2,499 টাকা। গ্রাহকরা এটি Flipkart এবং Boat Website থেকে কিনে নিতে পারবেন।

গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।