Battlegrounds Mobile India লঞ্চ করে দেওয়া হল iOS প্লাটফর্মেও, Apple ইউজারদের জন্য সুখবর

অপেক্ষা ছিল বহুদিনের। আর অবশেষে হয়ে গেলে সেই অপেক্ষার অবসান। গত মাসের 2 তারিখে এন্ড্রয়েড (Android) প্ল্যাটফর্ম এর জন্য লঞ্চ করে দেওয়া হয়েছিল বহু প্রতীক্ষিত ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া (Battlegrounds Mobile India)-কে। আর আজই iOS প্লাটফর্মের জন্য লঞ্চ করে দেওয়া হল এই গেম কে।

Battlegrounds Mobile India লঞ্চ হয়ে গেল iOS প্ল্যাটফর্মের জন্য 

অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে লঞ্চ হওয়ার পর থেকে গেমের জনপ্রিয়তা বেড়েই চলেছে। একের পর এক রেকর্ড ভেঙে চলেছে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া। মাত্র একদিন আগেই এই গেম 50 মিলিয়ন ডাউনলোড ক্রস করেছে যা এক কথায় এতো অল্প দিনে এক অসাধ্য সাধন করা। আর এবার iOS প্লাটফর্মেও হাজির BGMI। 

আপনি যদি আইওএস (iOS) ইউজার হন তাহলে নিঃসন্দেহে এটা আপনার জন্য দারুন খুশির খবর। আর এই খবরের ফলে এতদিন পর্যন্ত যারা তাদের আইপ্যাড (iPad) বা আইফোন (iPhone)-এ এই গেম উপভোগ করতে পারছিলেন না তারা এবার উপভোগ করতে পারবেন। 

জেনেনিন : 10,000 টাকার নীচেই লঞ্চ হয়ে গেল Intel A48 স্মার্টফোন, জেনেনিন এর স্পেসিফিকেশন্স ও দাম

App Store-এ এই গেমের সাইজ রয়েছে 1.9 জিবি। তার উপর আরও রিসোর্স প্যাক্স থেকে শুরু করে পরবর্তী আপডেটে এর সাইজ যে ভালো রকমই হয়ে দাঁড়াবে তা নিঃসন্দেহে বলা যায়। Krafton জানিয়েছে প্রাথমিক ভাবে কিছু কিছু ইউজারদের এই গেমে লগইনের সমস্যা হতে পারে। কারণ মেনটেনেন্স চলছে। যেটা আগস্টের 18 তারিখে 9.40 পর্যন্ত চলবে। 

প্রসঙ্গত উল্লেখ্য, অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে 50 মিলিয়ন মার্ক পেরিয়ে যাওয়ার পর ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া আলাদা করে রিওয়ার্ডস ঘোষণা করেছে।তারপর আবার এই আইওএস প্ল্যাটফর্মেও চলে এলো এই গেমটি। সমস্ত কিছু মিলিয়ে সকলেই রীতিমতো এক্সাইটেড এখন। আপনিও কি আইওএস প্লাটফর্মে গেমটা খেলতে চান? তাহলে এক্ষুনি ডাউনলোড করে নিন।