অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের জন্য ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া এসে গেছে প্রায় দেড় মাস হতে চলল। আর তারই মধ্যে iOS ইউজারদের মধ্যে প্রশ্নের শেষ নেই। কবে আসবে এই গেম তাদের জন্য সে নিয়ে তাদের মধ্যে একরাশ জিজ্ঞাসা থেকেই যাচ্ছে। তবে সেই অপেক্ষার এবার অবসান হতে চলেছে।
ইতিমধ্যেই Krafton জানাতে শুরু করে দিয়েছে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া আইওএস ভার্সনের জন্য আসতে চলেছে খুব শীঘ্রই। প্রায় প্রতিদিনই তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই বিষয়ে হিন্টস দিয়ে যাচ্ছে তারা। এর আগে আমরা দেখেছিলাম ফিফটি মিলিয়ন রিওয়ার্ডস ঘোষণার ক্ষেত্রে বলা হয়েছিল এটা সমস্ত ধরনের অপারেটিং সিস্টেমের জন্যই আনা হবে। এবং তার সাথে একটা অ্যাপেলের ইমোজিও দেওয়া হয়েছিল।
তারপরেও এক পোস্টে আমরা একটা মেটালিক কোশ্চেন মার্ক দেখেছিলাম। তার সেই প্রশ্নচিহ্নের নিচে অ্যাপেলের এক সাইন দেখতে পেয়েছিলাম আমরা। সমস্ত কিছু দেখে এই ব্যাপারটা পরিস্কার হয়ে যাচ্ছিল যে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া iOS ভার্সন এর জন্য আসতে চলেছে।
জেনেনিন : Wireless Chirging এর ক্ষেত্রেও বেঁধে দেওয়া হল লিমিটেশন, চিনের এই অদ্ভুত নিয়মের কারণটা কি?
এবার Krafton আরেকটা পোস্ট করেছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি এক আইফোনে চ্যাট কে। সেখানেও জিজ্ঞাসা করা হচ্ছে iOS ভার্সনে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া সম্পর্কে প্রশ্ন। সমস্ত কিছু মিলিয়ে মনে করা হচ্ছে এই গেম আর একদমই দেরি হবে না আইওএস ভার্সনে লঞ্চ হতে। তবে ঠিক লঞ্চ ডেটটা কবে এই নিয়েও এবার রটেছে একের পর এক গুজব।
তবে ইনসাইড স্পোর্ট এর পক্ষ থেকে এক রিপোর্টে জানা যাচ্ছে আগস্টের 20 তারিখে হয়তো এই গেমটা আইওএস ভার্সনের লঞ্চ করে দেওয়া হতে পারে। তারা জানিয়েছে এই তারিখেই Krafton স্ট্রিমার ব্যাটেল শুরু করতে চলেছে এই গেমে। আর এই ব্যাটেল শুরু হবে iOS ভার্সনে এই গেম লঞ্চ হয়ে যাবার পরে। এই বিষয়ে এখনও অফিশিয়ালি কোনরকম খবর নেই। আমাদের লক্ষ্য অবশ্যই থাকবে আগস্টের কুড়ি তারিখের দিকে।
আগস্টের 15 তারিখের আসছে আমাদের স্বাধীনতা দিবস। এই দিনে লঞ্চ করে দেওয়া হতে পারে এই গেমকে। সমস্ত কিছু মিলিয়ে অপেক্ষা আর মাত্র কয়েকটা দিনের।

