ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেমে এখন সকলেই মেতে রয়েছে। এই গেম এখন iOS প্ল্যাটফর্মের জন্যও লঞ্চ করে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই গণেশ চতুর্থী উপলক্ষে এই গেমে নতুন রিওয়ার্ডসের কথাও ঘোষণা করে দেওয়া হয়েছে। কিন্তু তবুও একদল BGMI প্লেয়াররা হতাশ হচ্ছেন। কারণ সদ্য সদ্য Krafton-এর করা এক ঘোষণা।
অতিসম্প্রতি Krafton জানিয়েছে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার জন্য এমুলেটর ভার্সনের কোনরকম কাজ চলছে না। অর্থাৎ এরইমধ্যেই ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার এমুলেটর ভার্সন নিয়ে আসার কোন প্ল্যান নেই তাদের নেই। অনেকেই Krafton-এর কাছে অনুরোধ করে যাচ্ছিল এই গেমের এমুলেটর ভার্সন নিয়ে আসতে।
আর সেই জন্যই এই বিষয়ে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া ক্লারিফিকেশন করে দিয়েছে। তারা জানিয়েছে এরইমধ্যেই ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার কোন রকম এমুলেটর ভার্সন নিয়ে আসার প্ল্যান নেই তাদের। এর কারণটাও জানাতে ভোলেনি তারা। তাদের মতে নানা ধরনের ইল্লিগাল কাজকর্ম, এমনকি হ্যাকিং এর পরিমাণও প্রচন্ডভাবে বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এমুলেটর এর ক্ষেত্রে। পরবর্তীকালে তাদের ধরাও মুশকিল হয়ে যায়।
তার জন্যই এই মুহূর্তে এমুলেটর ভার্সন নিয়ে আসার কোন রকম প্ল্যানিং নেই তাদের। তবে তারা একটা কথা জানাতে ভোলেনি যে এই বিষয়ে কোন রকম পরিবর্তন এলে অবশ্যই তারা জানাবে। এমনটাই আপাতত জানিয়েছে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া। তাই আপনি যদি এই গেমের এমুলেটর ভার্সনের জন্য অপেক্ষায় থাকেন। তাহলে আপনাকে হতাশ হতে হবে। এখনই কোন রকম এমুলেটর ভার্সন আসছে না এই গেমের।
প্রসঙ্গত উল্লেখ্য, এমুলেটর ভার্সন ছাড়াও এই গেমের লাইট ভার্সনেরও দাবি উঠে আসছে বহুদিন ধরেই। তবে সেই বিষয়ে এখনও কিছু জানায়নি ক্রাফটন।

