ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া (Battlegrounds Mobile India) লঞ্চ হওয়ার পর থেকেই একটা সমস্যায় এই গেম জর্জরিত হয়ে চলেছে। আর সেটা হল হ্যাকিং সংক্রান্ত সমস্যা। ক্রাফটন যতই চেষ্টা করুক না কেন হ্যাকারদের কবল থেকে এই গেমকে মুক্ত রাখার! তাদের প্রচেষ্টায় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে তা আর বলে দিতে হয় না আলাদা করে। এবার এই চিটিং বা হ্যাকিং সংক্রান্ত সমস্যা দূর করার জন্যই এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কঠিন সিদ্ধান্ত নিয়েছে Krafton।
BGMI-কে হ্যাকারদের কবল থেকে বাঁচাতে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে Krafton
এবার থেকে শুধুমাত্র হ্যাকারের অ্যাকাউন্ট কেই নয়। তার ডিভাইসটিকেও ব্যান করে দেওয়া হবে। এমনটাই জানাচ্ছে BGMI! লঞ্চের পর থেকেই চিটিং সংক্রান্ত সমস্যায় জর্জরিত Krafton। তারা যতই চেষ্টা করুক না কেন এই সমস্যায় প্রায় সকল বিজিএমআই প্লেয়াররাই বিরক্ত। বিরক্ত হয়ে অনেকেই এই গেমকে হ্যাকারদের প্লেগ্রাউন্ডও বলতে চাইছেন না ব্যঙ্গ করে।
জেনেনিন : মহাকাশে উৎক্ষেপণের জন্য প্রস্তুত জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ, আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা
সেই পরিস্থিতির পরিবর্তন করতেই এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ক্রাফটন। অতিসম্প্রতি তারা এক ব্লগ পোস্টের মাধ্যমে জানিয়েছে যে এতদিন পর্যন্ত চিটিং করার জন্য সেই নির্দিষ্ট একাউন্টকে ব্যান করা হত। তবে এবার সেই পদ্ধতিকে আপগ্রেড করেছে তারা। এবার থেকে যদি কেউ চিটিং করে থাকেন তাহলে তার সম্পূর্ণ ডিভাইসটিকে পার্মানেন্টলি ব্যান করে দেয়া হবে। অর্থাৎ তিনি সেই ডিভাইসে আর কখনোই এই ব্যাটেল রয়েল গেম খেলতে পারবেন না। মনে করা হচ্ছে এর ফলে হ্যাকারদের কবল থেকে এই গেমকে অনেকটাই মুক্ত করতে পারবে তারা।
যদিও এখনো পর্যন্ত ক্রাফটন স্পষ্টভাবে জানায়নি কিভাবে এই পদ্ধতি তারা অবলম্বন করবে। তারা কি ডিভাইস এর আইডি ব্যান করে দেবে নাকি এই ডিভাইসের আইপি অ্যাড্রেসকে ব্যান করে দেবে তা এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি। তবে চিটারদের সচেতন হয়ে যাওয়ার সময় এসেছে তা আর বলে দিতে হবে না। তাদের এই সিদ্ধান্তে খুশি সকলেই।
Krafton-এর এই সিদ্ধান্ত কেমন লাগলো আপনার? এই সিদ্ধান্তের ফলে তারা কি সফল হবে গেমকে হ্যাকারদের কবল থেকে বাঁচাতে? এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই জানাতে ভুলবেন না। গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।

