Ganesh Chaturthi উপলক্ষে BGMI নিয়ে এল অসাধারণ নতুন Rewards, মিস করবেন না

আমরা সকলেই জানি Battlegrounds Mobile India (BGMI) একটি জনপ্রিয় গেম। Krafton সংস্থার এই Online Multiplayer Battle Royale Game দিনের পর দিন অসাধারণ সমস্ত ইভেন্ট নিয়ে হাজির হয়ে চলেছে। সম্প্রতি Ganesh Chaturthi উপলক্ষে BGMI নিয়ে এলো এক নতুন ইভেন্ট। যেখানে বিভিন্ন Task কমপ্লিট করার পর আপনি পেয়ে যাবেন অসাধারণ গিফট।

গণেশ চতুর্থী একটি উৎসব যা ভারতবর্ষ এবং বিশ্বের অন্যান্য অংশে উদযাপিত হয়। Krafton জানিয়েছেন যে, এই উৎসবে BGMI খেলোয়াড়দের নতুন মিশন গেমের মধ্যে ইনক্লুড করা হয়েছে। ইভেন্টি চলবে 21 শে সেপ্টেম্বর, 2021 পর্যন্ত।

জেনেনিন : 6000 টাকার হিউজ ডিস্কাউন্টে পেয়ে যাবেন এই স্মার্টফোনটি, সাথে রয়েছে চমকে দেওয়ার মতো এক্সচেঞ্জ অফারও, মিস করবেন না

কোন কোন Task কমপ্লিট করতে হবে?

1) জানা গেছে, প্লেয়ারদের 15 থেকে 21 সেপ্টেম্বরের মধ্যে 5 জন বন্ধুদের সাথে 5 বার যেকোনো মোড প্লে করতে হবে।

2) এছাড়াও 8 ই সেপ্টেম্বর থেকে 21 শে সেপ্টেম্বরের মধ্যে 60 টি Classic Mode এ Game Play করতে হবে।

3) একই সাথে 8 ই সেপ্টেম্বর থেকে 14 সেপ্টেম্বরের মধ্যে প্রত্যেকদিন Classic Mode এ 10 মিটার সাঁতার কাটাতে হবে। ব্যাস এইটুকু করলেই আপনার মিশন কমপ্লিট। 

কেমন Reward রয়েছে?

চলুন এবার জেনে নেওয়া যাক কেমন গিফট প্লেয়াররা পেতে চলেছে। এই মিশন সমাপ্ত হওয়ার পর, খেলোয়াড়দের Classic Crate Coupons, AG Game Currency, Wild Elephant Shirt মতো স্থায়ী পুরষ্কার দেওয়া হবে।

তাই প্রতিদিন মিশন সম্পন্ন করে এবং দুর্দান্ত পুরষ্কার জিতে উদযাপন করতে ভুলবেন না। কেমন লাগলো আপনার BGMI এর এই Ganesh Chaturthi Event-এর রিওয়ার্ডস আপনার? তা আমাদের জানাতে ভুলবেন না।