ইতিমধ্যেই আমরা ASUS ROG 5 লাইনআপের তিনটি স্মার্টফোন উপভোগ করেছি। সম্প্রতি তাইওয়ানের এই স্মার্টফোন নির্মাতা সংস্থা আরও একটি স্মার্টফোন ROG 5 লাইনআপে আনতে চলেছে বলে জানতে পারছি আমরা। অনলাইন সাইটে ROG 5 লাইনআপে চতুর্থ স্মার্টফোন হিসাবে ASUS ROG 5s কথা ইতিমধ্যে প্রকাশ পেয়েছে। একই সাথে জানা গেছে স্মার্টফোনের লঞ্চ Date। চলুন সর্বপ্রথম স্মার্টফোনের স্পেসিফিকেশনস সম্বন্ধে জেনে নেওয়া যাক।
Asus ROG 5s স্পেসিফিকেশনস
Asus ROG 5s স্মার্টফোনটির মধ্যে 144Hz OLED ডিসপ্লে থাকবে। তবে ঠিক ডিসপ্লে প্যানেলের সাইজ কত হবে তা এখনো জানা যায়নি। সম্ভাব্য থাকতে পারে 6.67 Inch Display। একই সাথে প্রসেসর হিসাবে আমরা পেতে চলেছি Snapdragon 888 Plus SoC। এই স্মার্টফোনটি আমরা দুটি ভেরিয়েন্ট পেয়ে যাবো। যার একটির মধ্যে রয়েছে 16GB RAM এবং 256GB স্টোরেজ। অন্যদিকে আরেকটি মডেলের মধ্যে রয়েছে 18GB RAM এবং 512GB স্টোরেজ।
এছাড়াও জানা গেছে স্মার্টফোনটি Android 11 দ্বারা পরিচালিত হবে। যেহেতু স্মার্টফোনটি ROG 5 লাইনআপের চতুর্থ স্মার্টফোন হতে চলেছে তাই আমরা অনুমান করতে পারি স্মার্টফোনটির মধ্যে থাকতে পারে ট্রিপল ক্যামেরা সেটআপ। যার মধ্যে থাকতে পারে 64MP Sony IMX686 Primary Camera, 13MP Ultra-Wide Angle Camera এবং 5MP Macro Camera। একই সাথে ফাঁস হয়েছে স্মার্টফোনটির মধ্যে 65W ফাস্ট চার্জিং ফিচারস বিশিষ্ট 6000mAh ম্যাসিভ ব্যাটারি রয়েছে।
লঞ্চ Date কবে রাখা হয়েছে?
স্মার্টফোনটির স্পেসিফিকেশন ফাঁস হওয়ার পাশাপাশি আমরা লঞ্চ ডেট সম্বন্ধেও জানতে পেরেছি। জানা গেছে স্মার্টফোনটি আগামী আগস্ট মাসের 16 তারিখ মুক্তি পাবে। ভারতের বাজারে স্মার্টফোনটি কবে উপলব্ধ হবে সেই তথ্য সংস্থা এখনো শেয়ার করেনি।
এটি একটি অসাধারণ 5G Gaming স্মার্টফোন হতে চলেছে। অর্থাৎ গেমারদের ক্ষেত্রে এই স্মার্টফোনটি অতিরিক্ত সুবিধা প্রদান করবে বলে মনে করা হচ্ছে। Asus ROG 5s সম্পর্কে আপনি কি ভাবছেন? তা আমাদের জানাতে ভুলবেন না।

