ভারতে POCO এবার নতুন এক স্মার্টফোন লঞ্চ এর বিষয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে। আর এই বিষয়ে তারা বিস্তারিত জানিয়েছে তাদের টুইটারে। তারা একটি ছবি পোস্ট করেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি “C U SOON” লেখা রয়েছে। এবং তার নিচে 30 সেপ্টেম্বর দুপুর 12 টা লেখা রয়েছে। সবকিছু দেখে মনে করা হচ্ছে POCO তাদের C সিরিজের আরেকটা স্মার্টফোন লঞ্চ করতে চলেছে।
POCO C সিরিজের একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে
এই স্মার্টফোনের জন্য আমাদের অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েকটা দিন। কারণ অফিসিয়ালি লঞ্চ করা হবে 30 সেপ্টেম্বর। এখনও পর্যন্ত এই ছবি দেখে ব্যাপারটা পরিষ্কার নয় যে কোন স্মার্টফোন আসছে। মনে করা হচ্ছে বহু প্রতীক্ষিত C4 অথবা C5 স্মার্টফোন লঞ্চ করা হবে এই দিনে।
প্রসঙ্গত উল্লেখ্য POCO C3 স্মার্টফোনটা 2020 সালের অক্টোবরে লঞ্চ করা হয়েছিল। 10,000 টাকার নিচেই এই স্মার্টফোনের জনপ্রিয়তা ছিল অত্যন্ত বেশি। 4 GB RAM ভেরিয়েন্ট ছিল, আর তার সাথে 3 GB RAM ভেরিয়েন্টেও পাওয়া যেত স্মার্টফোনটা। সাথে ছিল 5000mAh ব্যাটারি, ট্রিপল ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি সেন্সর 13 মেগাপিক্সেলের। সমস্ত কিছু মিলিয়ে স্মার্টফোনটি ছিল রীতিমতো চমকপ্রদ সকলের কাছেই।
সেপ্টেম্বরের এই শেষ পর্যায়ে এসে স্মার্টফোন কোম্পানি গুলি একের পর এক স্মার্টফোন লঞ্চ করে চলেছে। আর এবার কি তাহলে POCO C3-রই সকসেসর আসতে চলেছে? সময়ই দেবে তার উত্তর। এই বিষয়ে আপনার কি মনে হয় অবশ্যই জানাতে ভুলবেন না।

