আজই Amazon Kindle Paperwhite 11th Gen লঞ্চ করেছে। আর এই নতুন Kindle Paperwhite দুটি মডেলে উপলব্ধ রয়েছে। যার প্রথমটি বেসিক Kindle Paperwhite এবং দ্বিতীয়টি হল Kindle Paperwhite Signature Edition। চলুন এক নজরে জেনে নেওয়া যাক ডিভাইসটির স্পেসিফিকেশন্স এবং দামের ব্যাপারে।
Kindle Paperwhite স্পেসিফিকেশন্স কেমন রয়েছে?
এই Kindle Paperwhite-এর মধ্যে আপনি পাবেন 6.8-Inch Glare-Free Display। যা আগের Kindle Paperwhite এ উপলব্ধ 6 Inch স্ক্রিনের চেয়ে 0.8 Inch বড়ো। অর্থাৎ বৃহত্তর ডিসপ্লের সুবিধা আপনি কাজে লাগাতে পারবেন এখানে। একই সাথে ডিসপ্লেতে ফ্ল্যাশ-ফ্রন্ট ডিজাইনের সাথে 10mm বেজেলও উপস্থিত রয়েছে। এছাড়াও পাবেন 300ppi Pixel Density।
এরই পাশাপাশি Amazon দাবি করেছে যে, ডিসপ্লের ক্ষেত্রে যথেষ্ট ইমপ্রুভমেন্ট দেখতে পাবো আমরা। ব্যবহারকারী ইবুক রিডিং এর সময় তাদের প্রয়োজন অনুযায়ী Warm Light এবং White-On-Black Mode এডজাস্ট করে নিতে পারবেন। যা গ্রাহকদের দিন এবং রাতের ক্ষেত্রে বাড়তি সুবিধা প্রদান করবে।
এছাড়াও অটোমেটিক্যালি ডিসপ্লে ব্রাইটনেস এডজাস্ট ফিচারসও আমরা দেখতে পাবো। New Kindle Paperwhite এবং Kindle Paperwhite Signature Edition উভয় ডিভাইসে রয়েছে অসাধারণ ব্যাটারি। যা 10 সপ্তাহ পর্যন্ত চলতে প্রস্তুত।
এতে ব্যবহৃত হয়েছে USB Type-C পোর্ট। যা ফুল চার্জ হতে সময় লাগে 2.5 ঘণ্টা। একই সাথে রয়েছে 10W Adapter। অন্যদিকে Kindle Paperwhite Signature Edition-এ আপনি পেয়ে যাবেন Wireless Charging ফিচার।
Kindle Paperwhite Signature Edition রয়েছে 32GB স্টোরেজ। একই সাথে সমস্ত নতুন রেগুলার Kindle Paperwhite-এ থাকছে 8GB স্টোরেজ। উভয় ডিভাইস 60% Post-Consumer Recycled Plastics এবং 70% Recycled Die-Cast Magnesium দ্বারা নির্মিত হয়েছে। একই সাথে রয়েছে IPX8 রেটিং।
দাম কত রাখা হয়েছে?
সমস্ত নতুন Kindle Paperwhite এর দাম রাখা হয়েছে 13,999 টাকা। একই সঙ্গে Kindle Paperwhite Signature Edition জন্য আপনাকে খরচ করতে হবে 17,999 টাকা। উভয় মডেলই আপনি Black কালার ভেরিয়েন্টই পেয়ে যাবেন।
Shipping কবে শুরু হবে?
গ্রাহকরা Amazon.in মাধ্যমে প্রি-বুকিং করতে পারবেন। New Kindle Paperwhite শিপিং শুরু হবে আগামী অক্টোবরের 27 তারিখ থেকে। এছাড়াও Kindle Paperwhite Signature Edition শিপিং শুরু হচ্ছে নভেম্বরের 4 তারিখ। কি ভাবছেন আপনি এই New Kindle Paperwhite সম্বন্ধে? অবশ্যই তা আমাদের জানাতে ভুলবেন না।

