Gaming করতে ভালোবাসেন? গেমিং রেকর্ডিং থেকে লাইভ স্ট্রিমিং, এই দুর্দান্ত Gaming Smartphone গুলি মিস করবেন না

যদি আপনি স্মার্টফোনে গেমার হয়ে থাকেন এবং ভালো গেমিং স্মার্টফোনের খোঁজ করছেন, তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের আর্টিকেলে আমরা আলোচনা করবো বেশ কিছু অসাধারণ গেমিং স্মার্টফোনের স্পেসিফিকেশন্স এবং দামের ব্যাপারে। 

এই গেমিং স্মার্টফোন গুলি অসাধারণ –

স্মার্টফোনে গেমিং রেকর্ডিং হোক বা লাইভ স্ট্রিমিং, এই স্মার্টফোন গুলি দুর্দান্ত বেনিফিট প্রদান করবে। 

iPhone 11

Apple সংস্থার এই স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাবেন 6.1-Inch Liquid Retina HD Display। একই সঙ্গে রয়েছে A13 Bionic Chip। বর্তমানে আপনি এই আইফোনের 64GB ভেরিয়েন্টের দাম 40,900 টাকা।

OnePlus 9R

এই স্মার্টফোনে থাকছে 6.55 Inch AMOLED Display। স্মার্টফোনটি Android 11 দ্বারা পরিচালিত। একই সাথে প্রসেসর হিসাবে পাবেন Qualcomm Snapdragon 870 SoC। অ্যামাজন প্ল্যাটফর্মে স্মার্টফোনটির 8GB+128GB স্টোরেজের দাম 36,999 টাকা।

জেনেনিন : Spotify ব্যবহার করেন? দিওয়ালি উপলক্ষে দুর্দান্ত ডিসকাউন্টে এক বছরের জন্য প্রিমিয়াম প্ল্যান নিয়ে চলে এসেছে তারা, মিস করলে লস

Mi 11X 5G

এই স্মার্টফোনের মধ্যে আপনি পেয়ে যাবেন 6.67 Inch FHD+AMOLED Display। একই সাথে পাবেন Qualcomm Snapdragon 870 Processor। এছাড়াও রয়েছে 4520mAh ব্যাটারি। স্মার্টফোনটির 6GB RAM এবং 128GB স্টোরেজের দাম বর্তমানে ফ্লিপকার্টে 24,609 টাকা। একই সাথে এর 8GB RAM এবং 128GB মডেলের দাম 28,000 টাকা।

iQOO 7 5G

স্মার্টফোনটিতে পাবেন FHD+ 6.62-Inch AMOLED Display। এছাড়াও 48MP Primary Camera, 13MP Ultrawide lens, 2MP Depth Sensor রয়েছে স্মার্টফোনটিতে। একই সঙ্গে পেয়ে যাবেন Qualcomm Snapdragon 870 SoC। স্মার্টফোনটিতে ইনক্লুড রয়েছে 4,000mAh Battery এবং 66W চার্জার। স্মার্টফোনটির 8GB+128GB মডেলের দাম 29,990 টাকা।

Vivo X60 

এই স্মার্টফোনটির আপনি পেয়ে যাবেন 6.5 Inch Flexible AMOLED Display। সাথে রয়েছে Qualcomm Snapdragon 870 5G Processor। এটিতে আপনি পেয়ে যাবেন 4200mAh ব্যাটারি। স্মার্টফোনটি আপনি পেয়ে যাবেন দুটি ভেরিয়েন্টে যেখানে 8GB+128GB দাম 34,990 টাকা।