লঞ্চ হয়ে গেছে Amazfit GTR 3, GTS 3, GTR 3 Pro Smart Watch, আজ থেকে শুরু সেল, জেনে নেওয়া যাক এদের স্পেসিফিকেশন্স এবং দাম সহ সমস্ত কিছু

আমরা জানি গত সপ্তাহে Amazfit এর পক্ষ থেকে গ্লোবালি তিনটি অসাধারণ স্মার্টওয়াচ ঘোষণা করা হয়েছিল। সম্প্রতি এবার ভারতের বাজারে লঞ্চ হয়ে গেল Amazfit GTR 3, Amazfit GTS 3 এবং Amazfit GTR 3 Pro স্মার্টওয়াচগুলি। ইতিমধ্যেই সমস্ত স্পেসিফিকেশন এবং দাম প্রকাশিত হয়েছে। চলুন জেনে নেওয়া যাক সবকিছু।

Amazfit GTR 3 স্পেসিফিকেশন্স কেমন রয়েছে?

এর মধ্যে আপনি পেয়ে যাবেন 1.39-Inch Circular AMOLED Display। একই সাথে পাবেন 1000 Nits Peak Brightness। এটি 66% Screen To Body Ratio এবং এর ওজন মাত্র 32 গ্রাম। এছাড়াও থাকছে 450mAh ব্যাটারি যা 21 দিনের ব্যাটারি লাইফ প্রদান করে। এখানেই শেষ নয় ইনক্লুড রয়েছে BioTracker 3.0 PPG Biometric Sensor, GPS সিস্টেম, Sleep Tracking মত প্রভৃতি সুবিধা। আরও পাবেন 150 টিরও বেশি Sports Modes। 

Amazfit GTS 3 স্পেসিফিকেশন্স কেমন রয়েছে?

এই স্মার্টওয়াচের মধ্যে রয়েছে 1.75-Inch Square AMOLED Display। একই সঙ্গে পাবেন 250mAh ব্যাটারি যা 12 দিন চলতে প্রস্তুত। এরই পাশাপাশি বাকি সমস্ত স্পেসিফিকেশন আগের স্মার্টওয়াচের মতোই। উভয় তিনটে স্মার্টওয়াচ Zepp OS দ্বারা পরিচালিত এবং নেভিগেশনের জন্য দুটি বোতাম রয়েছে।

Amazfit GTR 3 Pro স্পেসিফিকেশন্স কেমন রয়েছে?

এই মডেলটিতে আপনি পাবেন 1.45-Inch AMOLED Display এবং 1000 Nits Peak Brightness। এছাড়াও এটি 70.6% Screen To Body Ratio। এর মধ্যে একটি স্পিকার রয়েছে যার মাধ্যমে আপনি নিঃসন্দেহে Bluetooth Call উপভোগ করতে পারবেন। আরও পাবেন মিউজিক উপভোগের পাশাপাশি Alexa Integration-এর সুবিধাও। এতে ব্যবহৃত ব্যাটারি 12 দিনের ব্যাটারি লাইফ প্রদান করতে সক্ষম।

জেনেনিন : মঙ্গল গ্রহের শব্দ কেমন? Perseverance-এর রেকর্ড করা একগুচ্ছ শব্দ রিলিজ করলো NASA, মিস করবেন না

দাম কত রাখা হয়েছে?

ভারতের বাজারে Amazfit GTR 3 দাম নির্ধারণ করা হয়েছে 13,999 টাকা। অন্যদিকে Amazfit GTS 3 এবং Amazfit GTR 3 Pro ভেরিয়েন্ট এর দাম কত হবে তা এখনো সংস্থার তরফ থেকে প্রকাশ করা হয়নি। তবে Amazfit GTR 3 প্রকাশিত দামের কাছাকাছি হতে পারে Amazfit GTS 3 এর দাম। একই সাথে Amazfit GTR 3 Pro মডেলের জন্য আপনাকে বেশি খরচ করতে হবে বলে জানা গেছে।

সেল Date কবে রাখা হয়েছে?

আজ দুপুর 12 টায় Amazfit GTR 3 স্মার্টওয়াচের প্রথম সেল শুরু হবে। গ্রাহকরা এটি Flipkart সাইট থেকে কিনে নিতে পারবেন। অন্যদিকে Amazfit GTS 3 এবং Amazfit GTR 3 Pro ভেরিয়েন্টের সেল ডেট এখনো জানা যায়নি। তবে জানা গেছে এটি Amazon প্ল্যাটফর্মে উপলব্ধ হবে। Amazon সাইটে বাকি দুই স্মার্টওয়াচের সেল ডেট শুরু হওয়া মাত্রই আপনাদের জানিয়ে দেবো আমরা।

এরকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।